ভ্রমণপিপাসু অন্তরাত্মা ধর্ম,সমাজ, ক্ষুদ্র পরিবার থেকে শুরু করে পরিক্রমা করে চলেছে বিশ্ব জগতের যত কিছু রূপ, রস, গন্ধ ও স্পর্শযুক্ত সকল সম্ভ্রমের আশপাশ দিয়ে।কালচক্রে সে পথে বারম্বার ধরা দিয়ে চলেছে বিদ্যাদেবীর আরাধনা _জ্ঞান ও শিল্পের সাধনা।🙏
উৎসর্গ: আমার প্রিয় পাঠক বন্ধুদের উদ্দেশ্যে। ভূমিকা: অনুভূতির তাড়নায় জেনেশুনে বিষ পানেও পিছ - পা হন না অনেক ভালোবাসার কাঙাল জন। Anthony Bourdain - এর ভাষার বাংলা তর্জমায়, " ভ্রমণ সব সময় আরামদায়ক হয় না। কখনও কখনও এটি ব্যথা দেয়,এমন কি এটি আপনার হৃদয় ভেঙে দেয়। কিন্তু এটি সঠিক,ভ্রমণ আপনাকে বদলে দেয়। এটি আপনার স্মৃতিতে, আপনার চেতনায়, আপনার হৃদয়ে ... চিহ্ন রেখে যায়..." ' চলতি পথে প্রিয়া'-র জীবনের চলার খন্ড, ক্ষুদ্র পথের অংশগুলিও অনেকানেক চড়াই - উৎরাই অতিক্রান্ত। পথটি পুরুলিয়া জেলার মাটির ন্যায় কাঁকরময়! সেখানে প্রিয়া যেন পথের পাঁচালীর অপু। এই অপু Oscar Wilde - এর নির্দেশের মান্যতা দেয়, ( বাংলা তর্জমায় " কোন অজুহাত ছাড়া জীবনে বাঁচুন, কোন অনুশোচনা ছাড়া ভ্রমণ করুন ..."। আর বাঁচতে গেলে সুন্দরভাবে বাঁচাই শ্রেয়। ' বোঝাপড়া ' য় রবি ঠাকুর বলেই গিয়েছেন, "... মরণ এলে হঠাৎ দেখি/ মরার চেয়ে বাঁচাই ভাল। " তাই পাথুরে ডাঙার পাথরের আতিশয্য ও পথ - কাঠিন্য , মোরগের যন্ত্রণাদায়ক লড়াই, জল - কষ্ট ও যাবতীয় প্রাকৃতিক এবং মনুষ্যকৃত নানান সম...
https://photos.google.com/photo/AF1QipM9OPckv40Qti24v0qeW2o4dsJ9_ax5llo8Gv3O "গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে/ বিশ্বহৃদয় পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে __ / তোমার সুরে সুরে সুর মেলাতে।" __ বিশ্বকবির ভাষায় বন্দনা করি এশিয়া মহাদেশের বিশ্ববরেণ্য অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত সাধকের।জীবনের অতি সাধারণ সুর ও কথাকে যিনি অবলীলাক্রমে গানের ভেলায় ভাসিয়েছেন ষাট বছরের অধিক কাল যাবৎ __ বাংলা তথা ভারত,এমন-কি বহির্দেশীয় গ্রাম ও নগরে হৃদয় সাম্রাজ্য বিস্তারকারী এই প্রতিভা__ তিনি আর কেউ নন, কলকাতার প্রবোধ চন্দ্র দে,ডাক নাম ' মান্না ', এই মুহূর্তে তালতলা দর্পণের মূর্তিমান গীত - বিম্ব।https://photos.google.com/photo/AF1QipOVJHfp3ZjvoOJ0NW14zglzeooTxkuSrNf_BapV ' হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই,/ ক'জনা হৃদয় দিয়ে গাইতে জানে ' _ তাঁর কণ্ঠেরই প্রতিধ্বনি। সৌরভ গঙ্গোপাধ্যায় যদি ক্রিকেটের মহারাজ হন তবে মান্না দে সঙ্গীতের অন্যতম অধীশ্বর নন কেন! হিন্দী এবং বাংলা ছাড়াও ভোজপুরী, মাগধী, মৈথিলী, পঞ্জাবী, অসমীয়া, উড়িয়া, কোঙ্কনি, সিন্ধি, গুজরাটি, মারাঠা, কা...
ভ্রমণপিপাসু অন্তরাত্মা ধর্ম,সমাজ, ক্ষুদ্র পরিবার থেকে শুরু করে পরিক্রমা করে চলেছে বিশ্ব জগতের যত কিছু রূপ, রস, গন্ধ ও স্পর্শযুক্ত সকল সম্ভ্রমের আশপাশ দিয়ে।কালচক্রে সে পথে বারম্বার ধরা দিয়ে চলেছে বিদ্যাদেবীর আরাধনা _জ্ঞান ও শিল্পের সাধনা।🙏
উত্তরমুছুন