১৩৮- বর্ষে বাঞ্ছাকল্পদ্রুম
https://youtu.be/1_LnVUtzfrY?si=7mYSTwIV3_P-8h0V ওম স্থাপকায়চ ধর্মস্য ধর্মস্বরূপিনে। অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমহ।। ঠাকুরের ধ্যান,জ্ঞান, কর্ম ও ভক্তিভাবের পরিপূর্ণতায় বিমুগ্ধ মানসপুত্র স্বামী বিবেকানন্দ প্রণীত গুরুপ্রণামের মন্ত্রে বন্দনা দ্বারা চেতনার আলোয় দর্শীত শ্রীরামকৃষ্ণের বাঞ্ছা কল্পদ্রুম হয়ে ওঠার ১৩৮ বর্ষ (২০২৩) এটি। উৎসব মুখর বঙ্গ ক'দিন আগেই মাতোয়ারা হয়েছে বড দিনের আনন্দে।ধন্য হয়েছে সাহেবী কেকের পরশে।এই খ্রিস্টান আমেজ অবশ্য আড়াল করেনি বৌদ্ধ, জৈন,শিখ, মুসলিম অথবা হিন্দুর বৈষ্ণব কিম্বা শাক্ত মতাবলম্বী ভক্তের ধর্মীয় মূল্যকে।সত্যি বলতে,কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা যে কোনও ধর্ম অবলম্বিত উৎসবেই যথাসাধ্য মেতে ওঠেন অন্তর হতে।কলকাতার মনন ও মানসিক সাম্যের জোয়ার হয়তো অচিরেই প্লাবিত ও একাকার করতে চলেছে বিশ্বজুড়ে বহুবিধ ধর্মবিশ্বাসকে; যার ভিত্তিভূমি হয়তো বা রচিত হয়ে গিয়েছে বহু পূর্বে শ্রীরামকৃষ্ণের হাত ধরেই...